নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে টাঙ্গাইলের নাগরপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। শনিবার (১জানুয়ারী) সকালে দলীয় কার্যালয়ে নাগরপুর উপজেলা ছাত্রদল ও নাগরপুর সরকারী কলেজ ছাত্রদলের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নাগরপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক জিহাদ হোসেন ডিপটির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লীউন্নয়ন বিষয়ক সম্পাদক ও কৃষক দলের সহ সভাপতি ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী এ্যাডভোকেট গৌতম চক্রবর্তী।
এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সম্মানিত সদস্য এমএ সালাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আহাম্মদ আলী রানা, হাবিবুর রহমান হবি, ইউপি চেয়ারম্যান এম ফিরোজ সিদ্দিকী, সাবেক ভিপি বিএনপি নেতা তোফায়েল আহম্মেদ বাছেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক ফনির ভূইয়া, সদস্য সচিব রফিকুল ইসলাম দীপন, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লাভলু, জি এস ইকবাল হোসেন, এলিম মাহমুদ আলিম, মহিলা দলের সম্পাদিকা লাইলী আনজুমান ভানু, নাগরপুর উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা, নাগরপুর সরকারী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি জাহিদ হাসান ও সাবেক সাধারন সম্পাদক মীর খালিদ মাহবুব রাসেল, নাগরপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার, সাবেক সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমানসহ ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ।
#চলনবিলের আলো / আপন