রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

ই-পেপার

ঋণের কিস্তির দায়ে আশ্রয়ন প্রকল্পর বাসিন্দার আত্মহত্যা

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১, ৫:৪৭ অপরাহ্ণ

সময়মতো ঋণের কিস্তি পরিশোধ করতে না পেরে ঋণের মামলার আশংকায় সরকারের আশ্রয়ন প্রকল্পর বাড়িতে স্ত্রী, দুই সন্তান নিয়ে শান্তিতে বসবাস করার ¯^প্ন নিভে গেল হতভাগ্য উজ্জল ফকিরের। ঋণের কারণে সাংসারিক অশান্তিতে ঘরে থাকা বিষ পান করে অবশেষ মৃত্যুর কোলে ঢলে পড়লো উজ্জল ফকির (২৫)। ঘটনাটি ঘটেছে উপজেলার বাকাল ইউনিয়নের বাকাল গ্রামে বৃহস্পতিবার রাতে।
পুলিশ, নিহতর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্ত্রী রহিমা আক্তারের নামে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পর আওতায় সম্প্রতি একটি পাকা বাড়ি বরাদ্দ পায় বাকাল গ্রামের আলী হোসেনের ছেলে হতদরিদ্র দিন মজুর উজ্জল ফকির। স্ত্রী ও দুই সন্তান নিয়ে বসবাস শুরু করে উজ্জল।
এদিকে সপ্তাহে ৮৫০টাকা কিস্তি পরিশোধের শর্তে উজ্জল উপজেলার পল্লী দারিদ্র বিমোচন প্রকল্প থেকে ৩০ হাজার টাকা ঋণ গ্রহন করে। বছরে ৪২কিস্তির মধ্যে ২৬টি কিস্তি পরিশোধও করে উজ্জল। বছরের মধ্যে বাকী কিস্তি পরিশোধ না করতে পারলে পল্লী দারিদ্র বিমোচন থেকে উজ্জলের বাড়ি গিয়ে সম্প্রতি তার নামে মামলা করার হুমকি দেয় কর্মকর্তারা। টাকা পরিশোধ নিয়ে স্ত্রীর সাথে বাক বিতন্ডা হয় উজ্জলের। বাকবিতন্ডার জের ধরে বৃহস্পতিবার রাত ১২টার দিকে ঘরে থাকা কীটনাশক পান করে উজ্জল। অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় রাত তিনটার দিকে উজ্জল মারা যায়। খবর পেয়ে পুলিশ নিহত উজ্জলের লাশ হাসপাতাল থেকে উদ্ধার করে বৃহস্পতিবার সকালে ময়না তদন্তর জন্য বরিশাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় থানায় প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে, নং-২৩(৩১.১২.২১)।

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর