রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

ই-পেপার

আগৈলঝাড়ায় ২০লাখ টাকা মূল্যের অবৈধ জাল পুড়িয়ে দিয়েছে মৎস্য অধিদপ্তর

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১, ৫:৪৫ অপরাহ্ণ

দেশীয় প্রজাতির মাছ রক্ষা ও বংশ বিস্তারের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার লক্ষে বরিশালের আগৈলঝাড়ায় মৎস্য অধিদপ্তরের কম্বিং অপারেশনে ২০ লাখ টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করে তা পুড়িয়ে দিয়েছে প্রশাসন।
উপজেলা মৎস্য অফিসার মোহম্মদ আলম জানান, বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ সদসদের নিয়ে উপজেলার পয়সারহাটের সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে প্রায় ২০লাখ টাকা মূল্যের ২০হাজার মিটার দৈর্ঘ্যরে ৬টি বেহুন্দী ও চট জাল জব্দ করা হয়।
ওই দিন রাতে পরে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নেহের নিগার তনুর নির্দেশে উপজেলা পরিষদ চত্তরে পুড়িয়ে বিনস্ট করা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর