টাংগাইল জেলা নাগরপুর উপজেলায় প্রানকেন্দ্রে অবস্হিত একটি আর্দশ কল্যানমৃলক ও অরাজনৈতিক প্রতিষ্ঠান “ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের সকল সদস্যদের নিয়ে বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত।
শুক্রবার (৩১ ডিসেম্বর) সকাল ১০ টায় বাবনা পাড়া এম সি সি দাখিল মাদ্রাসা শিক্ষক হল রুমে অত্র প্রতিষ্ঠানের সভাপতি অধ্যাপক মো. রশীদ মিয়া মহাদয়ের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাওলানা মো.মঈন উদ্দীন এর পরিচালনায় কুরআন পাঠের মাধ্যমে বার্ষিক সভার কাজ সামাজিক দুরত্ব বজায় রেখে আনুষ্ঠানিক ভাবে শুরু হয়।
বার্ষিক সাধারন সভায় উপস্হিত ছিলেন সহকারি অধ্যাপক মো.শামিম আল মামুন সেলিম,সহকারি অধ্যাপক আলহাজ্ব মো.আব্দুস সালাম,ব্যাংকার মো.কবির হোসেন,প্রভাষক মো.আনিসুর রহমান(শাহিন), মো.আনিসুর রহমান,হুমায়ুন কবীর,প্রভাষক ছাইদুর রহমান,মো.মনসুর আলী,আতাউর রহমান,বাহারুল ইসলাম,রহুল আমীন,মো.জব্বার, আবুল হোসেন,মনির হোসন,আনিসুর রহমান(মামুন),দেলোয়ার হোসেন,কবির হোসেন,ডা.এম.এ.মান্নান প্রমুখ।
সাধারন সভায় সকল সদস্যদের মতামতের ভিত্তিতে সামাজিক উন্নয়নে অনেক গুরুত্বপৃর্ন সিদ্ধান্ত গৃহীত হয়।