রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

ই-পেপার

আটোয়ারীতে মৎস্য অভয়াশ্রম থেকে চায়না রিং জাল উদ্ধার করে জ্বালিয়ে দেয়া হয়েছে

মোঃ জাহেরুল ইসলাম, আটোয়ারী(পঞ্চগড়)প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১, ৮:১৪ অপরাহ্ণ

পঞ্চগড়ের আটোয়ারীতে পুলিশের সহযোগিতায় মৎস্য দপ্তর এক অভিযান চালিয়ে রাধানগর ইউনিয়নের রসেয়া মৎস্য অভয়াশ্রম থেকে প্রায় লক্ষাধীক টাকা মূল্যের চায়না রিং জাল উদ্ধার করে জ্বালিয়ে দিয়েছে। বৃহস্পতিবার(৩০ ডিসেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য দপ্তরের স্টাফরা আটোয়ারী থানা পুলিশের সহযোগিতায় উপজেলার রসেয়া ব্রীজ সংলগ্ন মৎস্য অভয়াশ্রমে জলাশয়ে তল্লাশি চালিয়ে ৭টি চায়না রিং জাল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য প্রায় লক্ষাধীক টাকা। পরে উদ্ধারকৃত চায়না রিং জাল উপজেলা পরিষদ চত্বরে জনসম্মুখে প্রকাশ্যে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে ভূষ্মিভুত করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, চায়না রিং জাল কারেন্ট জালের চেয়েও ভয়ঙ্কর। রিং জাল যে নালায় বসানো হবে সে নালা দিয়ে জলের পোকাটিও ফেসে যেতে পারবেনা। ছোট-বড় সব মাছই রিং জালে আটকা পড়বে। এ জাল ব্যবহারে দেশে মৎস্য নিধন হওয়া স্বাভাবিক। সারাদেশে মৎস্য আইন বাস্তবায়নে সরকারের নির্দেশনা মতে সংশ্লিষ্ট দপ্তরগুলো কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় পঞ্চগড়ের আটোয়ারীতে মৎস্য সম্পদ রক্ষায় মৎস্য দপ্তরের উদ্যোগে অবৈধ চায়না রিং জাল ও চায়না কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর