বৃহস্পতিবার সরেজমিন ঘুরে পানি উঠা ও আগুনের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
নলকূপের মালিক রাসেল মিয়া বলেন, কি কারণে এমন হচ্ছে জানা নাই, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট খবর পৌঁছানো হয়েছে, তারা পরিক্ষা নিরিক্ষা করে গ্যাসের বিষয়টি নিশ্চিত করতে পারবেন এবং এই পানি খাওয়ার উপযোগী কিনা তা বুঝতে পারছি না ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক বলেন, বিষয়টি সংবাদকর্মীদের মাধ্যমে প্রথম অবগত হলাম, এখনি তিতাস গ্যাস ও ফায়ার সার্ভিসের কর্মীদের সেখানে পাঠানো হবে পরিক্ষা নিরিক্ষার জন্য, তারপর বিষয়টি নিশ্চিত করে বলা যাবে।
তবে মিথেন গ্যাসের মাধ্যমেও এমনটি হতে পারে।
#চলনবিলের আলো / আপন