রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

ই-পেপার

আগৈলঝাড়ায় ৩০গ্রুপের ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১, ৭:৫৩ অপরাহ্ণ

বরিশালের আগৈলঝাড়ায় স্থানীয় যুবসমাজের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।বুধবার রাতে উপজেলার রাজিহার ইউনিয়নের চেঙ্গুটিয়া গ্রামের যুবসমাজের উদ্যোগে পাঁচ দিন ব্যাপী ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
বয়স ভেদে চারটি গ্রুপে শিশু কিশোর ও যুব মিলে উপজেলার ৩০টি দল টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য নিবন্ধন করে।
এসময় উপস্থিত ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা আশুক এর পরিচালক জি. এম ফারুক, স্থানীয় সালাম সরদার, সাংবাদিক আতাউর রহমান চঞ্চল, সৈয়দ মাজহারুল ইসলাম রুবেল, সাবেক ইউপি সদস্য মহিউদ্দিন তালুকদার, শামীম তালুকদার, শিল্পী সৈয়দ আজাদ মাসুম, সুজন তালুকদার, রেজাউল ইসলাম, আবুল বাসার, সৈয়দ অনিক, আশিক, নাদিম, আহাদ তালুদাকর, রোমান তালুকদারসহ বিভিন্ন এলাকা থেকে আগত খেলোয়াড় ও দর্শকবৃন্দ। মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সুধীমহল।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর