বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নব-নির্বাচিত সভাপতি ও নব-মনোনীত সেক্রেটারি জেনারেলকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস।
এক যৌথ অভিনন্দন বার্তায় বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ মনির হোসাইন ও সেক্রেটারি জেনারেল বিলাল আহমদ চৌধুরী বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নব-নির্বাচিত কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল মুহাম্মদ রাজিবুর রহমান কে শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন।
নেতৃবৃন্দ বলেন, আমাদের প্রত্যাশা ছাত্রশিবিরের নতুন নেতৃত্ব তাদের সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল ও জোরদার করবে।
তারা আরো বলেন, ইসলামী ছাত্র শিবির এদেশের ছাত্রসমাজের মধ্যে তাদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি এবং পরিকল্পিত প্রচেষ্টার মাধ্যমে জাতির জন্য আদর্শ নেতৃত্ব গড়ে তুলবে। নতুন নেতৃত্ব আন্দোলনে নতুন গতি নিয়ে আসবে, যা হবে আগামীর পথনির্দেশ। এদেশের শান্তিপ্রিয়, মুক্তিকামী ছাত্রজনতার বহুল কাঙ্ক্ষিত মুক্তির যুগোপযোগী সিদ্ধান্ত আসবে নতুন নেতৃত্বের মাধ্যমে। নতুন নেতৃত্বের হাত ধরে ইসলামী ছাত্র আন্দোলনের আগামীর পথচলা অতীতের সকল সময়ের চেয়ে আরও বেশি বেগবান হবে। ইনশাআল্লাহ।
#চলনবিলের আলো / আপন