রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

ই-পেপার

তালা উপজেলার সকল পিস ক্লাবের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

এস এম সোহাগ রানা, তালা(সাতক্ষীরা)প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১, ৪:৩৯ অপরাহ্ণ

“হিংসা নয়, সম্প্রীতি ছড়ায়”এই প্রতিপাদ্যকে সামনে রেখে তালা উপজেলার সকল পিস ক্লাবের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার  বেসরকারি  অরাজনৈতিক উন্নয়ন সংস্থা অগ্রগতি সংস্থার আয়োজনে ও পিস কনসোর্টিয়াম এর সহযোগীতায় গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে পিস ক্লাব সম্মেলন অনুষ্ঠিত হয়।
জাতীয় সঙ্গীতের মাধ্যমে সম্মেলন এর শুভ উদ্বোধন করেন, তালা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস, উপজেলা সমবায় রফিকুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস।
বিশেষ অতিথি হিসাবে সেরা পিস ক্লাবের মাঝে পুরস্কার বিতরণ করেন তালা উপজেলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভিন পাঁপড়ি, তালা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান।

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর