রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

ই-পেপার

আগৈলঝাড়ায় অবৈধ কারেন্ট জাল জব্দ

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১, ৮:৩৪ অপরাহ্ণ

বরিশালের আগৈলঝাড়ায় উন্মুক্ত জলাশয় ও সংলগ্ন বিল গুলোতে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য অধিদপ্তর।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আস্কর বিল, চক্রিবাড়ি বিল ও উন্মুক্ত জলাশয়ে এবং সংযুক্ত খালে অভিযান চালিয়ে ১০ হাজার মিটারের ৯টি চায়না দুয়ারী অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
পরে আটককৃত অবৈধ কারেন্ট জাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নেহের নিগার তনুর উপস্থিতিতে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে পুড়িয়ে বিনস্ট করে দেয়া হয়।
উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট নেহের নিগার তনু জানান, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অবৈধ নিষিদ্ধ চায়না জাল বিক্রি এবং ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর