রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

ই-পেপার

মানবতার সেবায় ভাসছে পুলিশ সার্জেন্ট এস আই মামুন

রুহুল আমিন,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১, ১০:৫৬ পূর্বাহ্ণ

নওগাঁর আত্রাইয়ে গত ২৬ ডিসেম্বর ২০২১ অনুষ্ঠিত চতুর্থ ধাপের পাঁচুপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আত্রাই মদীনাতুল উলুম মাদ্রাসায় কর্তব্যরত অবস্থায় ছিলেন পুলিশ সার্জেন্ট আব্দুল্লা আল মামুন। হঠাৎ তিনি জানতে পারেন পাশেই একজন প্রতিবন্ধী পঙ্গু বৃদ্ধ ব্যক্তি ভোট দিতে চান। কিন্তু তাকে নিয়ে আসার মতো কেউ নেই। তখন সাজেন্ট আব্দুল্লাহ আল মামুন গিয়ে তাকে কোলে নিয়ে গিয়ে ভোট প্রদানের ব্যবস্থা করে দেন। তিনি নিজ দায়িত্বে তার ভোট প্রদানের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করার পর তিনি তাকে কোলে করে বাড়ি পৌঁছে দেন।সাধারণত নির্বাচনে কাজে পুলিশের উপর সাধারণ মানুষের যে মনোভাব থাকে তা নিজের মানবতামূলক কাজের দ্বারা পাল্টে দিয়েছে পুলিশ সার্জেন্ট মামুন।এমন উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে তিনি দৃষ্টান্ত হয়ে থাকবেন।

 

 

#চলনবিলের আলো / আপন

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর