রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

ই-পেপার

সড়ক দুর্ঘটনায় নিহত বীর মুত্তিযোদ্ধা আয়নাল হক ফকিরের রাষ্ট্রিয় দাফন সম্পন্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১, ৯:২২ অপরাহ্ণ

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত বরিশালের আগৈলঝাড়ায় বীর মুক্তিযোদ্ধা আয়নাল হক ফকির এর রাষ্ট্রিয় দাফন সোমবার সম্পন্ন করা হয়েছে।
সকালে সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা শেষে উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেম এর নেতৃত্বে ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা আয়নাল হক ফকিরকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করেন। পরে উপজেলার কালুপাড়া গ্রামের পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

জানা গেছে, রবিবার দুপুরে গৌরনদী উপজেলার কসবা গ্রামে ছোট বোনের বাড়িতে বেড়াতে গিয়ে গৌরনদী-ঢাকা মহাসড়কের কসবা ব্রিজ এলাকায় পিছন দিক থেকে আসা একটি পরিবহনের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধা আয়নাল হক ফকির (৭০) ছিটকে পরেন।

স্থানীয়রা আয়নাল হক ফকিরকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। মরহুমের জানাজায় উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, প্রধান শিক্ষক জহুরুল হক জহির, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু, মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্যরা উপস্থিত ছিলেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর