রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

ই-পেপার

বানারীপাড়ায় বাংলাদেশ প্রগতি লেখক সংঘের সম্মেলন অনুষ্ঠিত

মোঃ রুবেল, বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১, ৮:০৩ অপরাহ্ণ

বানারীপাড়ায় শনিবার ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৬ টায়  বাংলাদেশ প্রগতি লেখক সংঘের বানারীপাড়া উপজেলা শাখার প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে কবি, লেখক, সাংস্কৃতিক সংগঠকদের অংশগ্রহণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন বানারীপড়া পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল।সভাপতিত্ব করেন লেখক সংঘের আহ্বায়ক এস মিজানুল ইসলাম। প্রধান অতিথির বক্তৃতা করেন কবি,ছড়াকার ও বরিশাল অমৃতলাল দে কলেজের সাবেক অধ্যক্ষ তপংকর চক্রবর্তী, বিশেষ অতিথি কেন্দ্রীয় সদস্য ও বরিশাল বিভাগীয় সমন্বয়ক লেখক  সুভাষ চন্দ্র, কেন্দ্রীয় সদস্য কবি অপূর্ব গৌতম, বরিশাল জেলা কমিটির সভাপতি  সালেহ মাহমুদ শেলী, সম্পাদক শোভন কর্মকার কৃষ্ণ, নতুনমুখ সভাপতি মোয়াজ্জেম হোসেন মানিক, খেলাঘর সভাপতি মোঃ মোশারেফ হোসেন, কবি ধীরেন হালদার, সঞ্জিত রায়, দীনেশ মন্ডল, অধ্যাপক আশ্রাফুল হাসান সুমন দেবাশীষ দাস, মোঃ খাইরুল ইসলামসহ বিভিন্ন কবি, লেখক,  সাংবাদিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ বক্তৃতা করেন। সম্মেলনে বক্তারা সাহিত্যসেবীদের পারস্পরিক সেতু বন্ধনের মাধ্যমে প্রগতিশীল চিন্তার উন্মেষ ঘটাতে হবে। অনুষ্ঠান শেষে আগামী   দু’বছরের জন্য কমিটির  সভাপতি মোয়াজ্জেম হোসেন মানিক  এবং সাধারণ সম্পাদক এস মিজানুল ইসলামসহ ১৫ সদস্যের নির্বাহী কমিটি জেলা কমিটির সভাপতি সালেহ মাহমুদ শেলী ঘোষণা করেন। পরে নতুনমুখ শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর