“জীবনের প্রত্যয়ে আমরা সবাই একসাথে” এই স্লোগানকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় ক্ষণস্থায়ী ব্লাড ডোনার্স ক্লাবের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল সকালে উপজেলার ফিসারী কার্যালয়ে ক্ষণস্থায়ী ব্লাড ডোনার্স ক্লাবের সহ-সভাপতি কামরুল ইসলাম এর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাবেক ছাত্রলীগ নেতা মাহামুদুল ইসলাস সাগর সেরনিয়াবাত। শুভেচ্ছা বক্তব্য শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে নেতৃবৃন্দ। পরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবকদের মাঝে টি-সার্ট ও পুরস্কার বিতরণ করা হয়।
করোনা মুহুর্তে ছাড়াও যে কোন মুহুর্তে নিজেদের সর্বদা প্রস্তুত রাখার আহ্বান জানিয়ে সংগঠনটির যুগ্ম-সাধারণ সম্পাদক ইরফান আহমেদ সোহাগের সঞ্চালনায় বক্তব্য রাখেন ক্ষনস্থায়ী ব্লাড ডোনার্স ক্লাবের সাধারণ সম্পাদক হৃদয় দত্ত, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইমন হাওলাদার, শুভ আলম, প্রচার সম্পাদক সহিদুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পদিকা জান্নাতী সেরনিয়াবাত, সহ-মহিলা বিষয়ক সম্পাদক অহনা অরিন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদীকা জেসিকা জেবরিন প্রমুখ।
সংগঠনকে আরও গতিশীল করার লক্ষ ও পরিকল্পনা নিয়ে বিভিন্ন উন্নয়ন মুলক কাজসহ অসহায় মানুষ, এতিম, পথশিশুদের জন্য কল্যাণকর কাজ নিয়ে আলোচনা করা হয়। এসময় সংগঠনের নব-নির্বাচিত কমিটি সদস্যরা উপস্থিত ছিলেন।
#চলনবিলের আলো / আপন