রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

ই-পেপার

বরিশালে খাস জমি বন্দোবস্তর দাবিতে বিক্ষোভ

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১, ৬:১৪ অপরাহ্ণ

নগরীর খাস জমি ও ঘর প্রকৃত ভূমিহীনদের মাঝে বন্দোবস্ত এবং রসুলপুর চরের উচ্ছেদ বন্ধ করার দাবিতে নগরীতে সড়কে বসে অবস্থান কর্মসূচি ও সমাবেশসহ বিক্ষোভ করেছেন বাংলাদেশ কৃষক ফেডারেশন ও কৃষানী সভা জেলা কমিটির নেতাকর্মীরা।

বুধবার বেলা ১১টায় নগরীর সদররোডে অবস্থান কর্মসূচি চলাকালীন সময় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও বরিশাল জেলা সভাপতি মোঃ হারুন ভান্ডারী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা সাধারণ সম্পাদক হালিম মুহুরী, জেলা কৃষানী সভার সভানেত্রী রেহানা বেগম মিতু প্রমুখ। অবস্থান কর্মসুচি ও সমাবেশ শেষে নেতাকর্মীরা নগরীতে বিক্ষোভ মিছিল বের করেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর