রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

ই-পেপার

নবাবগঞ্জে প্রাক বড়দিন উদযাপন

মোঃ মামুনুর রশিদ, নবাবগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১, ৬:১২ অপরাহ্ণ

দিনাজপুরের নবাবগঞ্জে নানা কর্মসূচির মধ্যদিয়ে যিশু খ্রিষ্টের জন্মদিন উপলক্ষে প্রস্তুতি মুলক প্রাক বড়দিন পালন করা হয়েছে ।

বুধবার (২২ ডিসেম্বর) বেলা ২টায় উপজেলার সিসিডিবির দাউদপুর এরিয়া অফিস তাদের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করেন ।

অনুষ্ঠানের শুরুতে যিশুর জীবনী নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষক জয়মনি শিং এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সিসিডির দাউদপুর এরিয়া ম্যানেজার হরি সাধন রায়, দিনাজপুর এবিসিএস এর পালক জন বিটু মধু, নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হাসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ আতিকুল ইসলাম চৌধুরী প্রমুখ ।

পরে খ্রিষ্ট সংগীতের মাধ্যমে কেক কেটে যিশু খ্রিষ্টের জম্মদিনের কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ সময় সিসিডির দাউদপুর এরিয়া অফিসের প্রোগাম অফিসার সুইটবাট গাইন, পাত্রাস মুর্মু সহ মাঠ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর