রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

ই-পেপার

নাগরপুরে ৫০ তম বিজয় দিবস উপলক্ষে মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রেে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদকঃ
আপডেট সময়: বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১, ৩:০৪ অপরাহ্ণ

বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও ৫০ তম মহান বিজয় দিবস উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরের সেবামূলক প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী মুকুতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২২ ডিসেম্বর) সকালে, টাঙ্গাইলের নাগরপুরের ঐতিহ্যবাহী মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্র, আইয়ুব আলী সুপার মার্কেট নাগরপুর বাজার প্রধান কার্যালয়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
উক্ত মেডিকেল ক্যাম্পেইনে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ম্যানেজিং ডিরেক্টর ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ডা.এম.এ.মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সম্মানিত উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু পবিত্র কুমার সাহা।
মেডিকেল ক্যাম্পেইন শুভ উদ্বোধন করেন, অত্র প্রতিষ্ঠানের উপদেষ্টা ও বাংলাদেশ মফস্বর সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের কার্যকরী সদস্য, সিনিয়র সাংবাদিক মো.আমজাদ হোসেন রতন।
চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানের মেডিকেল অফিসার প্রভাষক ডা.মো.আজিজুর রজমান, ডা.মো.কাউছার খাঁন, ডা.জহিরুল ইসলাম, ডা.হাসিনা আজমেরী প্রমুখ।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, নাগরপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. এরশাদ মিয়া, ম্যানেজার(সার্বিক) হাফেজ মো.মাসুম বিল্লাহ, নাগরপুর ইংলিশ কেয়ার সেন্টার এর কো চেয়ারম্যান মোছা. তাসমিমা আক্তার মুন্নী, নাগরপুর উপজেলা ওলামা লীগের সভপতি মো.শাহ আলম, ইন্জি.তারিকুল ইসলাম  সহ অত্র এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
এসময় প্রায় শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ ও মাস্ক বিতরণ করা হয়। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর