রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

ই-পেপার

গোপালপুরে ৪৩ তম জাতীয় বিজ্ঞানমেলা ও প্রযুক্তি সপ্তাহ শুরু

মো. নুর আলম গোপালপুর টাঙ্গাইল প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১, ৬:১৮ অপরাহ্ণ

স্মার্টফোনের আসক্তি পড়াশোনায় ক্ষতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের গোপালপুরে ৪৩ তম জাতীয় বিজ্ঞান মেলা ও প্রযুক্তি সপ্তাহ ২০২১ অনুষ্ঠিত হয়েছে।
গোপালভোগ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা বিআরডিবি মাঠে, ২১ ও ২২ ডিসেম্বর ২ দিনব্যাপী বিজ্ঞান মেলা আয়োজন করা হয়েছে।
উক্ত বিজ্ঞান মেলায় বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণে বিভিন্ন ধরনের বিজ্ঞান উপকরণ নিয়ে বিজ্ঞান মেলায় উপস্থিত হয়।
উপজেলা নির্বাহি অফিসার মো. পারভেজ মল্লিক এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মীর রেজাউল হক, উপজেলা কৃষি কর্মকর্তা এসএম শহীদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছা. নাজনীন সুলতানা সহ, আরো উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষক শিক্ষিকা বৃন্দ। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর