রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

ই-পেপার

আগৈলঝাড়ায় মৎস্য অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমান অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে বিনস্ট

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১, ৭:১০ অপরাহ্ণ

বরিশালের আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন স্থানে উন্মুক্ত জলাশয় ও সংলগ্ন বিলগুলোতে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করেছে মৎস্য অধিদপ্তর। পরে জব্দকৃত জাল উপজেলা পরিষদের মাঠে কর্মকর্তাদের উপস্থিতিতে পুড়িয়ে বিনস্ট করা হয়েছে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, সোমবার দুপুরে উপজেলার আস্কর বিল ও সংযুক্ত খাল, কাঠিরা খাল, দুশমী খালে অভিযান চালিয়ে ৩৮টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়।
পরে বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে তাঁর উপস্থিতিতে উপজেলা পরিষদের মাঠে আগুনে পুড়িয়ে বিনস্ট করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, কৃষি অফিসার দোলন চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর