রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

ই-পেপার

জামালপুরে শিক্ষা কর্মকর্তা লাঞ্ছিতের ঘটনায় পৌর মেয়রকে দলীয় পদ থেকে বহিষ্কার

ইয়ামিন মিয়া, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১, ৫:২৮ অপরাহ্ণ

জামালপুরের দেওয়ানগঞ্জে বিজয় দিবসের অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে শহীদ মিনারে লাঞ্ছিতের ঘটনায় পৌর মেয়র শাহনেওয়াজ শাহানশাহকে উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ।
সোমবার (২০ ডিসেম্বর) দুপুরে জামালপুর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী স্বাক্ষতির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজয় দিবসের অনুষ্ঠানে দেওয়ানগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিত করার ঘটনায় আওয়ামী লীগের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুন্ন হয়েছে, যা সংগঠনের জন্য বিব্রতকর। দলের শৃঙ্খলা রক্ষার স্বার্থে ও অসাংগঠনিক কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে দল থেকে বহিষ্কার পূবর্ক অব্যাহতি প্রদান করা হয়েছে।
জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো, আসাদুজ্জামান আকন্দ বাবু জানিয়েছেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর মেয়র শাহনেওয়াজ শাহানশাহ এর বিষয়টি গনমাধ্যম ও সামাজিক মাধ্যমে ব্যাপক ভাবে প্রচার হলে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের দৃষ্টিগোচর হয়।পরে  গতকাল রবিবার জেলা আওয়ামী লীগের  জরুরী এক সভায় দলীয় সিন্ধান্ত মোতাবেক তাকে বহিস্কার পূবর্ক অব্যাহতি করা হয়।
উল্লেখ্য, গত ১৬ই ডিসেম্বর সকালে বিজয় দিবসের অনুষ্ঠানে পুষ্পস্তবক অর্পণের সময় ঘোষণা মঞ্চ থেকে পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহান শাহর নাম দেরিতে ঘোষণা করায় তিনি ক্ষিপ্ত হয়ে অনুষ্ঠানের উপস্থাপক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: মেহের উল্লাহকে অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিক ভাবে লাঞ্ছিত করেন। এ ঘটনায় পৌর মেয়রকে আসামি করে মামলা দায়ের করেন ওই শিক্ষা কর্মকর্তা। এছাড়াও শিক্ষক ও কর্মচারী সমিতির পক্ষ থেকে দেওয়ানগঞ্জ উপজেলার প্রাঙ্গণে এক মানববন্ধন করেন। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর