রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

ই-পেপার

পলাশবাড়ী থানা ওসি মাসুদ রানা’র উদ্যোগে সেবা প্রত্যাশীদের বসার জন্য গোলঘর(পলাশী)”র উদ্বোধন

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ
আপডেট সময়: সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১, ১০:১২ পূর্বাহ্ণ

গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানা সর্বস্তরের সেবা প্রত্যাশীদের বসার জন্য থানা চত্বরে গোলঘর (পলাশী)”র উদ্বোধন করেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম।
১৮ ডিসেম্বর শনিবার বিকালে উদ্বোধনকালে সিনিয়র সহকারি পুলিশ সুপার উদয় কুমার সাহা,থানা অফিসার ইনর্চাজ(ওসি) মাসুদ রানা, ইন্সপেক্টর তদন্ত রুপ কুমার সরকারসহ থানা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মোস্তাফিজুর রহমান রাজা।
উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে থানার বর্তমান পরিবেশ ও সেবার মান উন্নত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন জেলা পুলিশ সুপার তৌহিদুল ইসলাম ৷ তিনি বলেন পরিবেশ সুন্দর থাকলে মানুষের মন ভালো থাকে আর ভালো পরিবেশে ভালো সেবাই পাওয়া যায় ৷ জনগণের প্রকৃত সেবা দিতে প্রস্তুত রয়েছে জেলা পুলিশ। তিনি আরো বলেন থানা পুলিশের নিকট সেবা প্রত্যাশীগণ বিনা পয়সায় সকল সুবিধা পাবে। থানায় জিডি ও মামলা করতে কোন টাকা পয়সা লেনদেন করার সুযোগ নেই অথবা কেউ যদি টাকা পয়সা লেনদেন করে তবে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে জেলা পুলিশ। আর কেউ যদি থানায় এসে কোনপ্রকার হয়রানির শিকার হয় সে বিষয়গুলো আমাকে অবগত করলে দ্রুত ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান পুলিশ সুপার।
উল্লেখ্য অফিসার ইনচার্জ মাসুদ রানা পলাশবাড়ীতে যোগদানের চার মাসেই পরিষ্কার পরিচ্ছন্নতা, ফ্লাড লাইটিং, পুরো শহরে অত্যাধুনিক সিসি ক্যামেরা স্থাপন, গোলঘর ও থানার অভ্যন্তরে নতুন চওড়া রাস্তা নির্মানসহ বেশ কিছু চোখ ধাঁধানো উদ্যোগ গ্রহন করায় অত্র এলাকাবাসীর কাছে একজন শৈল্পিক হৃদয় ও মানবতার মানুষ হিসেবে পরিচিতি লাভ করেছেন ৷ 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর