রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

ই-পেপার

ইসলামপুরে শীতবস্ত্র বিতরণ করলেন আওয়ামী লীগ নেত্রী সাবিনা ইয়াসমিন 

ইয়ামিন মিয়া, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১, ৬:১২ অপরাহ্ণ

জামালপুরের ইসলামপুরে অসহায় দুস্থ্য ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সদস্য ও জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা সাবিনা ইয়াসমিন।
রবিবার (১৯ ডিসেম্বর) সকালে উপজেলার কাছিমা এলাকার প্রায় ৪শ শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন তিনি।
সাবিনা ইয়াসমিন বলেন, একজন মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এর আগে করোনায় ক্ষতিগ্রস্থ্য পরিবার ও বন্যার্তদের সহ বিভন্ন সময় আমি আমার সাধ্যমত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি।
তিনি আরও বলেন,  মানবতার নেত্রী শেখ হাসিনার নির্দেশে মানুষের জন‌্য কাজ করে যেতে চাই। এই শীতে সুবিধাবঞ্চিত মানুষগুলো কষ্ট করছে একটু গরম কাপড়ের জন‌্য। তাদের জন‌্য কিছু করার এই প্রচেষ্টা অব‌্যাহত থাকবে। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর