রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

ই-পেপার

নাগরপুরে বিএনপি’র প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

ডা.এম.এ.মান্নান, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
আপডেট সময়: রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১, ৫:২৫ অপরাহ্ণ

টাঙ্গাইলের নাগরপুরে ২২ ডিসেম্বর জেলা বিএনপি’র উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবীতে সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের  সাবেক  পানিসম্পদ প্রতিমন্ত্রী, কেন্দ্রীর বিএনপি’র পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি এ্যাড. গৌতম চক্রবর্তীর নির্দেশে নাগরপুর উপজেলা বিএনপি প্রস্তুতিমুলক সভার আয়োজন করেন। রোববার সকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক এম এ সালামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক যুগ্ম আহ্বায়ক আহম্মদ আলী রানা, মো. হাবিবুর রহমান হবি, যুবদলের আহ্বায়ক ফনির হোসেন ভূইয়া, সদস্য সচিব, রফিকুল ইসলাম দীপন, যুগ্ম আহ্বায়ক মো নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. সাদিকুর রহমান সাদেক কলেজ ছাত্রদলের সভাপতি মো. জাহিদ হাসান, সাধারন সম্পাদক মীর খালেদ মাহাবুর রাসেল প্রমুখ। এ সময় উপজেলা বিএনপিসহ ১২টি ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর