দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন বানারীপাড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সদস্যরা। প্রতিবছর মত এবারও শনিবার (১৮ ডিসেম্বর) শীতবস্ত্র বিতরন করেন। তারা বিভিন্ন এলাকায় অসহায়,দুস্থ,মানুষ খুজে তাদের মাঝে শীতবস্ত্র বিতরন করেন। বানারীপাড়া উপজেলার – উপজেলা সদর, ৩নং সৈয়দকাঠী ইউনিয়নের -দিদিহার,নলশ্রী,বাংলাবাজার,তালাপ্রসাদ,আউয়ার,মসজিদবাড়ী,গ্রামগুলোতে বিতরন করেন এ সময় উপস্থিত ছিলেন বানারীপাড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সাংবাদিক মোঃ রুবেল বেপারী, সিনিয়র উদেক্তা মোঃ আবদুল্লাহ, উদেক্তা মোঃ কাওসার বালী, মেহেদী আল মামুন, ইব্রাহীম,সদস্যঃ তরিকুল ইসলাম,আরিফুল ইসলাম, সাফায়েত মল্লিক,আবির ,জিহাদুল প্রমুখ।এসময় কম্বল নিতে অসহায় ও দুঃস্থ’রা বলেন,শীত দূর করার কোন ব্যবস্থা না থাকার কারণে গত কয়েকদিন ধরে খুব কষ্ট পাচ্ছিলাম। আজ কম্বল পেলাম। এখন আর শীতে কষ্ট হবে না। আমরা সদস্যদের সবাইকে ধন্যবাদ জানাই।
এ সময় প্রতিষ্ঠাতা মোঃ রুবেল বেপারী বলেন,প্রতি বছরের মত আমরা এবারও কম্বল বিতরণ করলাম অসহায় শীতার্তদের মাঝে, নিজেরা জরিপ করে তাদের বাছাই করে কম্বল দিয়েছি। তারা কম্বল পেয়ে খুব খুশি হয়েছে।