শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

ই-পেপার

আগৈলঝাড়ায় সড়ক দুঘর্টনায় ৪ জন আহত

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১, ৬:২৬ অপরাহ্ণ

বরিশালের আগৈলঝাড়ায় পৃথক স্থানে মোটরসাইকেল, ইজিবাইক ও ভ্যানের সংর্ঘষে ৪ জন আহত হয়েছে। সড়ক দুর্ঘটনায় আহত ৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার রাতে উপজেলার আগৈলঝাড়া-বাগধা সড়কে মোটরসাইকেল ও ইজিবাইকের সংঘর্ষে উত্তর চাঁদত্রিশিরা গ্রামের মজিবর মোল্লার স্ত্রী মেরেজান বেগম (৫৫), সাতলা গ্রামের আব্দুর রহমানের ছেলে টিটু খন্দকার (৬৫) এবং সেরাল সড়কে মোটরসাইকেল ও ভ্যানের সংঘর্ষে দাসপট্টি গ্রামের মনির উদ্দিনের ছেলে সেকেন্দার সরদার (৮১) আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর