শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

ই-পেপার

ভূঞাপুরে পিএফজি-র সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সহিংসতামুক্ত নির্বাচন শীর্ষক মতবিনিময় সভার আয়োজন

কামরান পারভেজ ইুভান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
আপডেট সময়: শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১, ৬:১০ অপরাহ্ণ

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ পিএফজি-র উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সহিংসতামুক্ত নির্বাচন শীর্ষক মতবিনিময় সভা।

আজ ১৮ ডিসেম্বর (শনিবার) উপজেলার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সহযোগিতা করে সুশাসনের জন্য নাগরিক সুজন ভূঞাপুর উপজেলা ও পৌর কমিটি। মত বিনিময় সভায় সুজন উপজেলা কমিটির সভাপতি ও অধ্যাপক মির্জা মহীউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্তের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ইশরাত জাহান।

সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সাবেক অধ্যাপক শংকর দাশ। আলোচক হিসেবে আরো বক্তব্য রাখেন ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ আব্দুল ওহাব, লোকমান ফকির মহিলা কলেজের অধ্যক্ষ হাসান আলী সরকার, ভূঞাপুর ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুস ছোবহান, পিএফজি-র সমন্বয়কারী ও ভূঞাপুর প্রেসক্লাব সভাপতি শাহ আলম প্রামাণিক।

মতবিনিময় সভায় হিসেবে আরো উপস্থিত ছিলেন সুজন পৌর কমিটির সভাপতি আব্দুস ছালাম, অলোয়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম রফিক, প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আসাদুল ইসলাম বাবুল, পিএফজি সদস্য ও ভূঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধানশিক্ষক মনিরুজ্জামান তরফদার বাবু, উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের প্রকাশনা সম্পাদক সাংবাদিক আকতার হোসেন খান, কবি ও মুক্তিযুদ্ধ গবেষক মামুন তরফদার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সম্পাদক হাসান সরোয়ার লাভলু, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এরিয়া সমন্বয়কারী মাহমুদ আলী, উপজেলা কৃষকলীগের সভাপতি হযরত আলী, ছাত্রলীগের সাবেক যুগ্ম আহব্বায়ক ফারিদুজ্জামান রাসেল, ভূঞাপুর শহর ছাত্রলীগের সভাপতি সৈয়দ রোহান সরকার রোমান, গীতা স্কুল কমিটির সভাপতি সাংবাদিক অভিজ্যি ঘোষ সেবক টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি সাংবাদিক খায়রুল খন্দকার, সুজন উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হালিমুর রশিদ প্রমুখ। আরো উপস্থিত ছিলেন স্থানীয় সেচ্ছাসেবী সংগঠন মানবতার সেবায় ভূঞাপুর ও ইবরাহীম খাঁ’র আলোকিত ভূঞাপুর গ্রুপের সদস্যগণ সহ বিভিন্ন রাজনৈতিক, সুশীল সমাজ ও গীতাস্কুলের শিক্ষার্থীসহ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বক্তারা নির্বাচনে সকল ধরনের সহিংসতা বন্ধের আহবান জানান এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষন করেন। সেই সাথে গুজবসহ সকল প্রকার অন্যায় অনিয়ম রোধে সকলকে সচেতন থাকতে বলেন। যাতে একটি সহিংসতামুক্ত ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আসন্ন ইউপি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হতে পারে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর