শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

ই-পেপার

আটোয়ারীতে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন

মোঃ জাহেরুল ইসলাম, আটোয়ারী(পঞ্চগড়)প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১, ১০:৩৪ পূর্বাহ্ণ

পঞ্চগড়ের আটোয়ারীতে বিভিন্ন কর্মসুচির পালনের মাধ্যমে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযথ মর্যাদা ও আনন্দমুখর পরিবেশে উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সুচনা করা হয়। সাথে সাথে উপজেলা পরিষদ চত্বরে স্মৃতিসৌধে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথমে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে ধারাবাহিকভাবে আটোয়ারী থানা, উপজেলা আওয়ামীলীগ ও অংগ ও সহযোগি সংগঠন, বিভিন্ন সরকারি বেসরকারী দপ্তর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি), বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আটোয়ারী উপজেলা প্রেসক্লাব, আটোয়ারী প্রেসক্লাব, জাতীয় পার্টি, জাগপা, জাসদ, বণিক সমিতি সহ বিভিন্ন সংগঠন বিনম্র শ্রদ্ধার সাথে পুস্পস্তবক অর্পণ করেন। একই সাথে উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পরিষদ চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৯টায় আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, ফেস্টুন সহ বেলুন উড্ডয়ন ও শান্তির প্রতিক পায়রা অবমুক্ত করনের মাধ্যমে কর্মসচির উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (অ: দা:) মোঃ আরিফ হোসেন এবং ওসি একেএম মেহেদী হাসান। দিনব্যাপী অন্যান্য কর্মসুচির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে পুলিশ, আনসার-ভিডিপি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানর শিক্ষার্থী, স্কাউটস ও গার্লসগাইড এর অংশগ্রহনে কুচকাওয়াজ অনুষ্ঠান ও ডিসপ্লে প্রদর্শন, ক্রীড়া প্রতিযোগীতা, উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণের সংবর্ধনা এবং “ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার” শীর্ষক আলোচনা সভা, প্রীতি ফুটবল প্রতিযোগিতা, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভার্চুয়ালি শপথ বাক্য পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ ছিল অন্যতম। এছাড়াও সরকারি, আধাসরকারি ও স্বয়ত্বশাসিত প্রতিষ্ঠান ও বাসভবনে আলোকসজ্জা ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর