শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

নাগরপুরে ৫০ তম বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ২০২১পালিত

ডা.এম.এ.মান্নান, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১, ৪:০৯ অপরাহ্ণ

টাঙ্গাইলের নাগরপুরে ৫০ তম বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ২০২১ পালিত হয়েছে। একটি নতুন ভোর, নতুন সূর্য, নতুন আলো। যে আলো ছিনিয়ে আনতে যুদ্ধ করতে হয়েছে দীর্ঘ সাড়ে ৯ মাস। ৩০ লাখ শহীদের রক্তে, দুই লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত হয়েছে এ বিজয়।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টা ৩১ মিনিট থেকে উপজেলা প্রশাসন বিজয় দিবসে শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধার্ঘ নিবেদন শুরুর মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন শুরু হয়।
জাতির শ্রেষ্ট সন্তানদের শ্রদ্ধা জানাতে নাগরপুরের সব মানুষের গন্তব্যস্থল ছিল  উপজেলা শহীদ মিনার। শহীদ মিনার বেদিতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে প্রথমে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা প্রশাসন, নাগরপুর থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, নাগরপুর প্রেসক্লাব সহ শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা আ’লীগ ও সহযোগি সংগঠন। এছাড়া সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন এ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও নাগরপুর সরকারি কলেজ, নাগরপুর মহিলা অনার্স কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি, আধা সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান এবং বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে নিজ নিজ শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে উপজেলা চত্বরে কুচকাওয়াজ সহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর