শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

আগৈলঝাড়ায় মসজিদের ইমাম পেলেন ওসির ক্ষমা

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১, ৩:৪৭ অপরাহ্ণ
বরিশালের দুই পৌর নির্বাচনের তফসিল ঘোষণা

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে থানা মসজিদের পেশ ইমাম ও বাকাল ইউনিয়নের কাজীর সহকারী মো. আলাউদ্দিন ফকিরকে মাছ চুরির অভিযোগ থেকে ক্ষমা করেছেন বরিশালের আগৈলঝাড়া থানা পুলিশ পরিদর্শক মো. গোলাম ছরোয়ার। স্টাফদের ওই ইমামের পিছনে নামাজ আদায় করতে নিষেধ করেছেন ওসি।
ক্ষমার কারণ হিসেবে সুজনকাঠী গ্রামের বাসিন্দা ও বাকাল ১নং ব্রীজ এলাকায় মাছের ঘের চাষ করা হান্নান মোল্লা জানান, তার মাছ ধরা শ্রমিকেরা বুধবার সকাল থেকে উল্লেখিত মাছের ঘেরে সেচ দিয়ে মাছ ধরছিলেন। মাছ ধরার ফাঁকে আলাউদ্দিন ফকির সবার অগোচরে ওই দিন দুপুরে ২৭টি শোল মাছ ধরে নিয়ে যাবার সময়ে শ্রমিকেরা দেখতে পেয়ে তাকে মাছ নিতে নিষেধ করলে তাদের বাধা উপেক্ষা করে তাদের বকাবকি করে মাছ নিয়ে যায় আলাউদ্দিন। বিষয়টি তিনি জানতে পেরে ইমামকে ফোন করে মাছ রেখে যাবার জন্য বললেও তা শোনেনি ইমাম আলাউদ্দিন। মো. আলাউদ্দিন ফকির থানা মসজিদের ইমাম ও বাকাল ইউনিয়নের কাজীর সহকারী হওয়ায় বাধ্য হয়ে তিনি বিষয়টি থানা অফিসার ইন চার্জ মো. গোলাম ছরোয়ারকে অবহিত করেন। ওসি ওই ইমামকে ডেকে পাঠিয়ে ওই ২৭টি শোল মাছ মালিক হান্নান মোল্লাকে বিকেলে ফেরত দেয়ান। হান্নান মোল্লা আরও বলেন, ওই মাছগুলোর বাজার মূল্য ছিল অন্তত চার হাজার টাকা। তিনি বাজারে মরা মাছ বিক্রি করেছেন ২৫শ টাকা। আলাউদ্দিন নিজের ভুলের জন্য ক্ষমা চাওয়ায় ওসি স্যার তাকে ক্ষমা করে দিয়ে তার পিছনে নামাজ আদায় না করার জন্য ষ্ঠাফদের বারণ করে দিয়েছেন।
থানা অফিসার ইন চার্জ মো. গোলাম ছরোয়ার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, একজন ইমাম হিসেবে তার কাজটি ঠিক হয়নি। আলাউদ্দিন নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চাওয়ায় তাকে বিজয় দিবসের বিশেষ দিনের কারণে
ক্ষমা করা হয়েছে।
থানা মসজিদের পেশ ইমাম মো. আলাউদ্দিন ফকির নিজের ঘটানো ঘটনার সত্যতা স্বীকার করে ঘের মালিক হান্নান মোল্লা ও ওসি’র কাছে ক্ষমা চেয়েছেন বলে জানান।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর