বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় বড়াল-গুমানি নদীতে প্রতিমা বিসর্জন, শেষ হলো শারদীয় দুর্গোৎসব রাণীনগরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মন্দির কমিটির সহ-সভাপতিসহ ২ জনকে ছুরিকাঘাত অভয়নগরে হাসপাতাল রোড যেন দখলের মহোৎসব, চরম জনভোগান্তি আটঘরিয়ায় বিভিন্ন পূজা মন্দির রাত্রিকালিন পরিদর্শন করলেন জেলা কমান্ডেন্ট মাহবুবুর রহমান সরকার পাবনায় সম্প্রীতির বার্তা: দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে এমপি আরিফা সুলতানা রুমা আটোয়ারীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ টাঙ্গাইল শহর জামায়াতের কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত সরকার গঠনে সনাতন ধর্মাবলম্বীদের অবদান অপরিসীম এমপি লাভলু

গিনেস রেকর্ডে সৌদির আল আহসা মরূদ্যান

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ১০ অক্টোবর, ২০২০, ৫:২১ অপরাহ্ন

অনলাইন ডেস্ক:সৌদি আরবের আল আহসা মরূদ্যান বিশ্বের সর্ববৃহৎ মরূদ্যান হিসেবে গিনেস রেকর্ডে অন্তর্ভুক্ত হয়েছে। গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) এক টুইট বার্তায় এ কথা জানান সৌদি আরবের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী প্রিন্স বদর বিন আবদুল্লাহ বিন ফারহান আল সাউদ। গিনেস ওয়েবসাইট জানায়, সৌদি আরবের আল আহসা পৃথিবীর সর্ববৃহৎ মরূদ্যান। এটি সৌদির দক্ষিণ-পূর্ব প্রান্তে অবস্থিত। গিনেস ওয়েবসাইটের তথ্য মতে, ৮৫.৪ বর্গকিলোমিটারের বেশি অঞ্চলের মরূদ্যানটিতে আড়াই মিলিয়ন খেজুরগাছ আছে। ইউনেসকোর বিশ্ব ঐতিহ্য তালিকায় সৌদি আরবের আল আহসা মরূদ্যান ছাড়াও আরো আছে, আল উলা অঞ্চলের আল-হিজর, ঐতিহাসিক দিরিয়্যা অঞ্চলের আত তুরাইফ এলাকা, ঐতিহাসিক জেদ্দা শহর ও জুব্বা ও শুয়াইমিসের প্রস্তরশিল্প। এর আগে জাতিসংঘের বিশ্ব ঐতিহ্য সংস্থা ইউনেসকো ঘোষিত আন্তর্জাতিক সাংস্কৃতিক ঐতিহ্যের অন্তর্ভুক্ত ছিল। পৃথিবীর প্রাচীন মরূদ্যানগুলোর অন্যতম এটি। খ্রিস্টপূর্ব পাঁচ হাজার বছর আগে এর যাত্রা শুরু হয়। ইতিহাসের পরিক্রমায় আল আহসা মরূদ্যানে নানা রকম চাষাবাদ হতো। ২০১৫ সালে আল আহসা মরূদ্যানটি ইউনেসকো ঘোষিত হস্তশিল্প ও লোকশিল্পের আওতায় সৃজনশীল নগর তালিকাভুক্ত হয়। ২০১৯ সালে আল আহসা আরব পর্যটনের রাজধানী হিসেবে স্বীকৃতি পায়।

সূত্র : সৌদি গেজেট


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর