বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হান্ডিয়ালে অবৈধভাবে মজুত ১১৪ বস্তা সার জব্দ, কৃষকের কাছে সরকারি দামে বিক্রি দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ভাঙ্গুড়ায় বড়াল-গুমানি নদীতে প্রতিমা বিসর্জন, শেষ হলো শারদীয় দুর্গোৎসব রাণীনগরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মন্দির কমিটির সহ-সভাপতিসহ ২ জনকে ছুরিকাঘাত অভয়নগরে হাসপাতাল রোড যেন দখলের মহোৎসব, চরম জনভোগান্তি আটঘরিয়ায় বিভিন্ন পূজা মন্দির রাত্রিকালিন পরিদর্শন করলেন জেলা কমান্ডেন্ট মাহবুবুর রহমান সরকার পাবনায় সম্প্রীতির বার্তা: দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে এমপি আরিফা সুলতানা রুমা আটোয়ারীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ

আটঘরিয়ায় বিভিন্ন পূজা মন্দির রাত্রিকালিন পরিদর্শন করলেন জেলা কমান্ডেন্ট মাহবুবুর রহমান সরকার

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৪:৩২ অপরাহ্ন

পাবনার আটঘরিয়া উপজেলার থানা কেন্দ্রীয়  মাতৃ মন্দির, উপজেলা কেন্দ্রীয় কালী মন্দির, উত্তর ঠাকুর বাড়ি কালীমন্দির রাত্রিকালিন পরিদর্শন করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডেন্ট মাহবুবুর রহমান সরকার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা  আনসার ভিডিপি অফিসার সদর,উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক আটঘরিয়ার হাফিজুর রহমান।
পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি মণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বরত আনসার ও ভিডিপি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় তিনি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, পেশাদারত্ব, শৃঙ্খলা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
জেলা কমান্ডেন্ট মাহবুবুর রহমান সরকার বলেন, শারদীয় দুর্গোৎসব সবার জন্য আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যের উৎসব। পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আনসার ও ভিডিপি সদস্যদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সবাইকে সতর্ক থাকতে হবে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে।”
তিনি আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহমর্মিতা বজায় রেখে দুর্গোৎসব সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন,
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলার সকল পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপি সদস্যরা নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর