বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ভাঙ্গুড়ায় বড়াল-গুমানি নদীতে প্রতিমা বিসর্জন, শেষ হলো শারদীয় দুর্গোৎসব রাণীনগরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মন্দির কমিটির সহ-সভাপতিসহ ২ জনকে ছুরিকাঘাত অভয়নগরে হাসপাতাল রোড যেন দখলের মহোৎসব, চরম জনভোগান্তি আটঘরিয়ায় বিভিন্ন পূজা মন্দির রাত্রিকালিন পরিদর্শন করলেন জেলা কমান্ডেন্ট মাহবুবুর রহমান সরকার পাবনায় সম্প্রীতির বার্তা: দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে এমপি আরিফা সুলতানা রুমা আটোয়ারীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ টাঙ্গাইল শহর জামায়াতের কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

মাসউদুর রহমান, দৌলতপুর(মানিকগঞ্জ):
আপডেট সময়: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৯:৪৯ অপরাহ্ন

মানিকগঞ্জের দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকেলে জমকালো আয়োজনে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন।
​উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষকমণ্ডলী ও ক্রীড়াপ্রেমী শত শত দর্শকের সমাগম ঘটে। এ সময়  আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, সিনিয়র শিক্ষক মো. শরিফুল  ইসলাম ছেন্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সালাউদ্দিন সেলিম, উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি মো. আরমান আলী প্রধান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম এবং সাবেক সেনাসদস্য মো. মিলন হোসেনসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।
​উদ্বোধনী বক্তব্য শেষে অতিথিরা খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করেন। টুর্নামেন্টকে কেন্দ্র করে পুরো বিদ্যালয় মাঠ ও সংলগ্ন এলাকায় এক উৎসবমুখর আমেজ তৈরি হয়। আয়োজকরা জানান, তরুণ সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার মুখী করতেই এই জমকালো টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর