রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যে ও লকডাউনের প্রতিবাদে বিশাল মশাল মিছিল 

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যে ও লকডাউনের প্রতিবাদে বিশাল মশাল মিছিল শেষে গোরুড়ী বাজারে জেলা যুবদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন এর নেতৃত্বে মশাল মিছিল করেছে দেবোত্তর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
পাবনা জেলা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক হাজী আরিফ হোসেনের নেতৃত্বে মিছিলটি গোরুড়ী বাজার বিএনপির দলীয় কার্যালয় থেকে বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে মিছিলটি পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা যুবদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক হাজী আরিফ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন আটঘরিয়া উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি ও গোরুড়ী বাজার বণিক সমিতির সভাপতি ফখরুল ইসলাম।
মিছিলে সভাপতিত্ব করেন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমিন উদ্দিন। এ সময় দেবোত্তর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আরজু, বিএনপি নেতা আমির হোসেন, জামাল উদ্দিন, ফারুক হোসেন, গাজী, আনিস ও রহমতসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর