পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর ইউনিয়ন পরিষদের তিনতলা বিশিষ্ট ভবন নির্মাণকাজের উদ্বোধন করেছেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।
শনিবার (২৮ নভেম্বর) দুপুর ২টায় আনুষ্ঠানি কভাবে নির্মাণকাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবোত্তর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রতন মোল্লা।
এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আতাউর রহমান রানা,
সদস্যসচিব মনোয়ার হোসেন আলম, উপজেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি এবং উপজেলা যুবদলের সদস্যসচিব মনোয়ার হোসেন মঞ্জু।
এ ছাড়া উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আজাহার আলী, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, চাঁদভা ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন মোল্লা, সাধারণ সম্পাদক পাঞ্জাব আলী ও সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান,
মাজপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদুজ্জামান মাসুদ মন্ডল, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, উপজেলা কৃষক দলের সভাপতি সিদ্দিকুর রহমান সিদ্দিক, দেবোত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার হায়দার রাঙা,
সাধারণ সম্পাদক কাওসার আলম ও সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেনসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।