রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

গোপালপুরে মাদকবিরোধী অভিযান, দুই মাদকসেবীর কারাদণ্ড

মো. নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল):
আপডেট সময়: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে দুই মাদকসেবীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
শনিবার (২৮ নভেম্বর) গোপালপুর উপজেলার নবগ্রাম ও আভুঙ্গী এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজুরুল মোরশেদ, শিবনাথ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসার আরো উপস্থিত ছিলে মাদক নিয়ন্ত্রণের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মাদক সেবনের দায়ে মো. মাসুম ও মো. সজীব নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মো. সজীবকে ৬ মাস এবং মো. মাসুমকে ২ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। কারাদণ্ডপ্রাপ্তদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর