রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

মো. রাজিব হোসেন, চাটমোহর(পাবনা):
আপডেট সময়: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় শাখার নির্দেশনায় দেশব্যাপী পরিচালিত “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬”-এর অংশ হিসেবে শনিবার সকাল ১০টায় পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সদর দপ্তরসহ সকল জোনাল অফিসে সমন্বিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়েছে।
এদিন অফিস প্রাঙ্গণ, ভবনের আশপাশ, ড্রেনেজ ব্যবস্থা, খোলা স্থান এবং ডেঙ্গুবাহী মশার সম্ভাব্য প্রজননস্থলগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। একই সঙ্গে ফগার মেশিনের মাধ্যমে মশা নিরোধক স্প্রে করা হয়। কার্যক্রমে সমিতির সকল কর্মকর্তা ও কর্মচারী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সমিতির জেনারেল ম্যানেজার মোঃ আব্দুল্লাহ আল আমিন চৌধুরী সবাইকে ডেঙ্গু প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “ঘরবাড়ি ও অফিসের আশপাশে ফুলের টব, ফেলে দেওয়া পাত্র, ডাবের খোসা বা টায়ারে পানি জমতে দেওয়া যাবে না। ছাদ, কার্নিশ ও নর্দমা নিয়মিত পরিষ্কার রাখতে হবে। পানি সংরক্ষণের পাত্র ঢেকে রাখা এবং নিয়মিত পানি পরিবর্তন করা জরুরি। জ্বর বা ডেঙ্গুর কোনো লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।”
সরকারি নির্দেশনা অনুযায়ী এ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর