শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফরিদপুরে পুলিশের অভিযানে পাঁচজন আটক, দুইজনের কারাদণ্ড সাতক্ষীরায় মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন দিগন্ত, খুলনা বিভাগে প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সম্পন্ন সিলেটের সড়ক উন্নয়নে নতুন পরিকল্পনা বাণিজ্য মন্ত্রীর দৌলতপুর উপজেলা জামায়াতের আমীর ইমরান হোসেন, সেক্রেটারি আবদুল করিম গাজী ঈশ্বরদীতে গুলিবিদ্ধ ৫ নেতা-কর্মীর বাড়িতে গিয়ে খোঁজখবর নিলেন পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল চাটমোহরে অগ্নিকাণ্ডে ১৮টি ছাগলসহ বসতঘর ভস্মীভূত আটঘরিয়ায় হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি উপজেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গোপালপুরে চেয়ারম্যান প্রার্থী মোখলেসুর রহমান মোখলেসের উঠান বৈঠক অনুষ্ঠিত

ঈশ্বরদীতে গুলিবিদ্ধ ৫ নেতা-কর্মীর বাড়িতে গিয়ে খোঁজখবর নিলেন পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১:০২ অপরাহ্ন

পাবনার ঈশ্বরদীতে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়া ৫ জন ছাত্রদল নেতা-কর্মীর বাড়িতে বাড়িতে গিয়ে তাঁদের শারীরিক অবস্থার খোঁজখবর নিলেন ঈশ্বরদী পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল ও স্থানীয় যুবদলের নেতা-কর্মীরা। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় আহত নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে যান এবং তাঁদের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এই নেতা। এ সময় তাঁরা আহত হওয়া নেতা-কর্মীর পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং পাশে থাকার আশ্বাস দেন যুবদল নেতা জাকির হোসেন জুয়েল। সাক্ষাৎকালে জাকির হোসেন জুয়েল আহত নেতা-কর্মীদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি বলেন, দলের দুঃসময়ে ও আন্দোলনে যারা রক্ত দিয়েছেন এবং ত্যাগ স্বীকার করেছেন, দল সব সময় তাঁদের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবেন। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে যুবদলের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। উল্লেখ করেন। এ সময় উপস্থিত ছিলেন, ঈশ্বরদী পৌর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও পৌর বিএনপির সদস্য আক্তার হোসেন নিফা, ঈশ্বরদী পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রাশেদুল ইসলাম রিপন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রেজাউল করিম মুকুল, সেলিম হোসেন, পৌর যুবদলের নেতা জাহাঙ্গীর হোসেন, সজীব হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম, সোহেল রানাসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ ও স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর