শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফরিদপুরে পুলিশের অভিযানে পাঁচজন আটক, দুইজনের কারাদণ্ড সাতক্ষীরায় মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন দিগন্ত, খুলনা বিভাগে প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সম্পন্ন সিলেটের সড়ক উন্নয়নে নতুন পরিকল্পনা বাণিজ্য মন্ত্রীর দৌলতপুর উপজেলা জামায়াতের আমীর ইমরান হোসেন, সেক্রেটারি আবদুল করিম গাজী ঈশ্বরদীতে গুলিবিদ্ধ ৫ নেতা-কর্মীর বাড়িতে গিয়ে খোঁজখবর নিলেন পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল চাটমোহরে অগ্নিকাণ্ডে ১৮টি ছাগলসহ বসতঘর ভস্মীভূত আটঘরিয়ায় হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি উপজেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গোপালপুরে চেয়ারম্যান প্রার্থী মোখলেসুর রহমান মোখলেসের উঠান বৈঠক অনুষ্ঠিত

আটঘরিয়ায় হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি উপজেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

পাবনার আটঘরিয়ায় হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির উপজেলা কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় আটঘরিয়া সরকারি কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি পাবনা জেলা শাখার সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট মির্জা আজিজুর রহমান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংগঠনের পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শরিফুল ইসলাম শরিফ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি পাবনা জেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, পাবনা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের জেলা শাখার আহ্বায়ক ইয়ামিন খান।
যুগ্ম সাধারণ সম্পাদক শিপন মিয়া, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট তসলিম হাসান সুমন শিকদার, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নূর ঈমাম সবুজ।
নবগঠিত আটঘরিয়া উপজেলা কমিটির সভাপতি জহুরুল ইসলামের সভাপতিত্বে উক্ত  অনুষ্ঠানে আটঘরিয়া  উপজেলা কমিটির পরিচয়  ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন নবগঠিত আটঘরিয়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আবদুল লতিফ কামাল, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মতিন, অর্থ সম্পাদক আনিসুর রহমান মাসুদ সহ আরও অনেকে।
এসময় বক্তারা বলেন, মানবাধিকার রক্ষায় দলমত জাতি ধর্ম, বর্ন, নির্বিশেষে সবাই একসাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন।
এ ছাড়া পাবনা জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ এবং বিভিন্ন উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর