শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

আটঘরিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন, রপ্তানিমুখী খাত গড়ার আহ্বান

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ২:৪১ অপরাহ্ন
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: j; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 122.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার আটঘরিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আটঘরিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আতাউর রহমান রানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিদুল ইসলাম।
এ সময় অনুষ্ঠান শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হোসাইন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ মাহমুদা মোতমাইন্না, উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম নাজিমুদ্দিন, পাবনা জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম খান, জেলা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের সহসভাপতি হাফেজ মাওলানা আমিরুল ইসলাম,উপজেলা  আমির মাওলানা নকিবুল্লাহ সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জামায়াতের নেতৃবৃন্দ।
প্রাণিসম্পদ খাতের উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য রাখেন নুরুন্নাহার, পোল্ট্রি খাতের উদ্যোক্তা হাজী মোহাম্মদ আব্দুল বাতেন এবং ডেইরি ফার্মের স্বত্বাধিকারী সিরাজুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবু তালেব মন্ডল প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও সম্ভাবনাকে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ খাতকে আধুনিক, উৎপাদনমুখী ও রপ্তানিমুখী হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে মো. আতাউর রহমান রানা বলেন, প্রাণিসম্পদ খাতে উদ্যোক্তাদের উৎসাহিত করতে সরকারি সহযোগিতা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো প্রয়োজন। এ খাতের উন্নয়নে খামারিদের পাশে দাঁড়ানো এবং তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা জরুরি।
এ ছাড়া পাবনা জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম খান, উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আমিরুল ইসলাম ও বর্তমান আমির মাওলানা নকিবুল্লাহসহ উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
উদ্যোক্তাদের বক্তব্যে নুরুন্নাহার প্রাণিসম্পদ খাতে নারীদের অংশগ্রহণ ও নারী উদ্যোক্তাদের সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরেন। হাজী মোহাম্মদ আব্দুল বাতেন পোল্ট্রি শিল্পের সম্ভাবনা, উৎপাদন খরচ ও বাজার ব্যবস্থাপনার বিষয় তুলে ধরেন। ডেইরি ফার্মের স্বত্বাধিকারী সিরাজুল ইসলাম ডেইরি খাতের উন্নয়নে প্রশিক্ষণ, চিকিৎসাসেবা ও সরকারি সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন তাসনিম জামান, দ্বিতীয় স্থান অর্জন করেন আবিদা সুলতানা চাঁদনী এবং তৃতীয় স্থান অর্জন করেন লাবিবা ইয়াসমিন। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর