শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফরিদপুরে পুলিশের অভিযানে পাঁচজন আটক, দুইজনের কারাদণ্ড সাতক্ষীরায় মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন দিগন্ত, খুলনা বিভাগে প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সম্পন্ন সিলেটের সড়ক উন্নয়নে নতুন পরিকল্পনা বাণিজ্য মন্ত্রীর দৌলতপুর উপজেলা জামায়াতের আমীর ইমরান হোসেন, সেক্রেটারি আবদুল করিম গাজী ঈশ্বরদীতে গুলিবিদ্ধ ৫ নেতা-কর্মীর বাড়িতে গিয়ে খোঁজখবর নিলেন পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল চাটমোহরে অগ্নিকাণ্ডে ১৮টি ছাগলসহ বসতঘর ভস্মীভূত আটঘরিয়ায় হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি উপজেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গোপালপুরে চেয়ারম্যান প্রার্থী মোখলেসুর রহমান মোখলেসের উঠান বৈঠক অনুষ্ঠিত

গোপালপুরে চেয়ারম্যান প্রার্থী মোখলেসুর রহমান মোখলেসের উঠান বৈঠক অনুষ্ঠিত

মো. নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল):
আপডেট সময়: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মোখলেসুর রহমান মোখলেসের নিজ গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৬ নভেম্বর রাত ৮টার সময় মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ধুলুটিয়া গ্রামে এনামুল হোসেনের বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
হযরত আলী মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মোখলেসুর রহমান মোখলেস। তিনি গোপালপুর উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি।
এ সময় উপস্থিত ছিলেন ধুলুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ছোরহাব উদ্দিন তুহিন, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও ইউপি সদস্য করিম আকন্দ, অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য বিল্লাল তালুকদার, মির্জাপুর ইউনিয়ন জাসাসের যুগ্ম আহ্বায়ক আশরাফুল তালুকদার এবং ইউনিয়ন শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক সিফাত হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উঠান বৈঠকে স্থানীয় বিভিন্ন সমস্যা, উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপস্থিত ব্যক্তিরা নিজেদের মতামত ও প্রত্যাশার কথা তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর