রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

ভাঙ্গুড়ায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৯:৩০ অপরাহ্ন

পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর শ্রমিক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলা শ্রমিক দল ও পৌর শ্রমিক দলের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন। মিছিলটি ভাঙ্গুড়া বাস টার্মিনাল থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্মৃতিসৌধ চত্বরে গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সভাপতি আল আমিন হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু নাঈম মাসুম, পৌর শ্রমিক দলের সভাপতি মো. জহুরুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কর্মসূচিতে নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে শোডাউনে অংশ নেন। পুরো কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর