রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

লেখক সম্মাননা পেলেন আমিরুল ইসলাম আলোক

মো. মাসউদুর রহমান, দৌলতপুর(মানিকগঞ্জ):
আপডেট সময়: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

বাংলাদেশ প্রকাশনী আয়োজিত ‘লেখক সম্মাননা অনুষ্ঠান ২০২৬’ শুক্রবার (২৭নভেম্বর) বিকাল ২টায় আ.কা.মু গিয়াস উদ্দিন মিল্কী অডিটরিয়াম, মেট্রোরেলের পশ্চিম পার্শ্বে তুলা উন্নয়ন বোর্ড- ফার্মগেট, ঢাকা-১২১৫ অনুষ্ঠিত হয়েছে। এ সম্মাননা লাভ করেছেন টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কৃতি সন্তান মো. আমিরুল ইসলাম আলোক। তিনি নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের পাচআরড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের  জন্মগ্রহণ করেন।
​সাহিত্য ও লেখালেখিতে অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়। এ প্রাপ্তিতে উচ্ছ্বাস প্রকাশ করে মো. আমিরুল ইসলাম আলোক জানান, বাংলাদেশ প্রকাশনী আয়োজিত এই সম্মাননা অনুষ্ঠানে সম্মানিত হতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববরেণ্য কবি ও পরিবেশবিজ্ঞানী ড. জাহাঙ্গীর আলম রুস্তম। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও চলচ্চিত্র অভিনেতা এবিএম সোহেল রশিদ।  ​এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষিবিদ মো. নজরুল ইসলাম, তৈমুর আলম, মো. আবু সাঈদ খান ও হাসান মোসাদ্দিকসহ বাংলাদেশ প্রকাশনীর সম্মানিত উপদেষ্টাবৃন্দ। পাশাপাশি দেশের খ্যাতনামা নবীন ও প্রবীণ সাহিত্যিক, কবি, লেখক এবং সাহিত্যাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানটিকে আলোকিত করেন।
​নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আমিরুল ইসলাম আলোক বলেন, এমন গুণীজনদের সান্নিধ্যে এই স্বীকৃতি তার লেখালেখির পথচলায় নিঃসন্দেহে বিশেষ অনুপ্রেরণা হয়ে থাকবে। এ সময় তিনি আয়োজক প্রতিষ্ঠান বাংলাদেশ প্রকাশনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর