শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফরিদপুরে পুলিশের অভিযানে পাঁচজন আটক, দুইজনের কারাদণ্ড সাতক্ষীরায় মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন দিগন্ত, খুলনা বিভাগে প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সম্পন্ন সিলেটের সড়ক উন্নয়নে নতুন পরিকল্পনা বাণিজ্য মন্ত্রীর দৌলতপুর উপজেলা জামায়াতের আমীর ইমরান হোসেন, সেক্রেটারি আবদুল করিম গাজী ঈশ্বরদীতে গুলিবিদ্ধ ৫ নেতা-কর্মীর বাড়িতে গিয়ে খোঁজখবর নিলেন পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল চাটমোহরে অগ্নিকাণ্ডে ১৮টি ছাগলসহ বসতঘর ভস্মীভূত আটঘরিয়ায় হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি উপজেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গোপালপুরে চেয়ারম্যান প্রার্থী মোখলেসুর রহমান মোখলেসের উঠান বৈঠক অনুষ্ঠিত

কাঁদা ছোড়াছুড়ি বন্ধ করে, আসুন মিলেমিশে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করি: জাকির জুয়েল

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ২:১৭ অপরাহ্ন

ঈশ্বরদীতে কেন্দ্রীয় নির্দেশে দলীয় বহিষ্কারাদেশ প্রত্যাহার ও পদ ফিরে পাওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পাঁচ নেতাকে গণসংবর্ধনা দিয়েছেন স্থানীয় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, তাঁতি দলসহ বিএনপির নেতৃবৃন্দরা। এ সময় বক্তব্যে আহ্বায়ক জাকির হোসেন জুয়েল বলেন, অতীতের সব ভুলে, কাঁদা ছোড়াছুড়ি বন্ধ করে আসুন মিলেমিশে ডিসেম্বরে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন গড়ে তুলি এবং দলের সবাইকে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করি। দলীয় সিদ্ধান্ত, শৃঙ্খলা ও নীতি-আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে গত ৯ মাস আগে দল থেকে বহিষ্কার হওয়া ৫ যুবদল নেতাকে পুনরায় দলে ফিরিয়ে নিয়ে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিয়েছে কেন্দ্রীয় যুবদল। গত ২১ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সেখানে উল্লেখ্য করা হয়েছে বহিষ্কারের পর আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁদের স্বপদে পুনর্বহাল করা হলো। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ২টায় শহরের রেলগেট ট্র্যাফিক মোড়ে এবং সাড়ে ১২টায় উপজেলার মুলাডুলিতে এই গণ-সংবর্ধনা দেওয়া হয়। ঈশ্বরদী উপজেলা ও পৌর যুবদলের পক্ষ থেকে এ সংবর্ধনার আয়োজন করা হয়। বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া পাঁচ নেতা-কর্মীরা হলেন, ঈশ্বরদী পৌর যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন জুয়েল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. এনামুল হোসেন আতিয়ার, মো. শরিফুল ইসলাম রিপন, মো. আক্তারুজ্জামান রাজু ও সদস্য মো. মতিয়ার রহমান। ঈশ্বরদী পৌর শহরের আলহাজ্ব খায়রুজ্জামান বাবু বাসটার্মিনাল থেকে মোটরসাইকেল র‍্যালি নিয়ে মুলাডুলির রেলগেটে পৌছালে সেখানে উপস্থিত নেতাকর্মীরা যুবদলের পাঁচ নেতাকর্মীকে সংবর্ধনা জানান। এতে প্রধান অতিথি ছিলেন জাকির হোসেন জুয়েল। এখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে শোভাযাত্রা নিয়ে পদ ফিরে পাওয়া পাঁচ নেতাকর্মীকে নিয়ে ঈশ্বরদীতে এলে শহরের রেলগেট ট্রাফিক মোড়ে গণসংবর্ধনা প্রদান করা হয়। এ সময় বক্তারা বলেন, গত ১৭ বছরে অপরিসীম নির্যাতন, জুলুম অত্যাচার, পুলিশি হয়রানি ও মামলা মোকদ্দমায় জর্জরিত এবং বর্তমান বহিষ্কৃত নেতা পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জননেতা জাকারিয়া পিন্টুসহ ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান এবং আরো অনেকে। এ সময় তাঁরা জেলা বিএনপির নেতা জাকারিয়া পিন্টুসহ আরও নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি ও জানানো হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর