সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি, মহাসড়ক প্রদক্ষিণ টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা আটোয়ারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন নাগরপুরে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে যুব বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মনের কথা কাব্যাচরে প্রকাশিত – এস এম মনিরুজ্জামান আকাশ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ২:১৩ অপরাহ্ন

আমি করি তাকে ভালোবেসে নিঃশব্দে
প্রত্যাশিত মনে স্মরণ-
সংগোপনে রেখেছি তারে স্বযতনে
হৃদ গহীনে সে রবে আমরণ,
মাঝে-মাঝে দেই ভালোবেসে একটু
উঁকি তাঁর মনের বন্ধ দরজায়-
উদ্দেশ্য কি তাঁর মনের খবর! তাঁর মন
কি ভাবে এতটুকুও আমায়!

লবনাক্ত হৃদয় নয়কো তাঁর! বড় কোমল
বুঝি সৌজনতা ও সম্ভাষণে-
হুর সে জান্নাতী…ভাবি আমি তারে সদা
ভালোবেসে এ মাটির ভুবনে,
সকল কিছুই তুচ্ছ যে তাঁর কাছে
আমার এই জীবনের যত চাওয়ায়-
না পেলে তারে হবেনা পুর্ন! এই সংসারে
যদিও হয় সকল কিছু পাওয়ায়!

রাজ্য চাইনা এই জীবনে, চাই যে
তারে সুখী হতে এ জীবনে-
জন্ম বৃথা যাবে এ ভাবনায় জ্বলে-পুড়ে
মরি রোজ অহর্নিশি ভুবনে,
শান শওকাত মোটেও নয় শোভিত তাঁর
রুপ-গুনের কাছে ম্রিয়মাণ-
হীরার চেয়েও দামী যে তাঁর হাসি!
এ জীবনে পেয়েছি তার প্রমান!

জেরা করেছি তাঁর প্রতিকুলে এ অবাধ্য
মনের সাথে বারংবার-
লাভ হয়নি পরাজিত হয়ে ফিরে এসেছি
বুঝেছি কেউ সমতুল্য তাঁর,
জন্ম আমার করতে স্বার্থক এ জীবনের
পদক্ষেপে প্রয়োজন তারে-
জমা-খরচের খাতায় থাকবেনা
কিছুই যোগ ফল শুন্য হবে বারেবারে!

আমার জীবনের মোহনায় শ্রোতধারা
বইবেনা আর কভুও কোনদিন-
দাবানলে অঙ্গার হবে এ জীবনের সমগ্র
স্বপ্ন শোধ হবেনা প্রেমঋন,
লতা-পাতায় ঘেরা ভালোবাসা আমার
ফ্যাকাসে যেনো না গতিপথে-
তরুন মনের নিঃস্বার্থ ভালোবাসায়
সমর্থন থাকে যেনো সবার শ্রদ্ধাতে…


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর