শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আটঘরিয়ার গোপালপুরে মরহুমা খালেদা জিয়ার স্মরণে “নাইট ফুটবল প্রীতি ম্যাচ” অনুষ্ঠিত দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৫ ব্যাংককর্মীর ছকেই ৩৪ লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার ৬ দৌলতপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান ও অবৈধ জাল ধ্বংস রুহিয়ায় পাকা সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ সিরাতুন্নবী (সা.) ২০২৬ উপলক্ষে কিরাত, হামদ-নাত ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির সাথে ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ জয়নুল আবেদীনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে কদমতলী মধ্য থানার উদ্যোগে সচেতনতামূলক মিছিল ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত

ডেঙ্গু প্রতিরোধে কদমতলী মধ্য থানার উদ্যোগে সচেতনতামূলক মিছিল ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ১:৫৯ অপরাহ্ন

ডেঙ্গু রোগ প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আজ শুক্রবার সকাল ৯টায় কদমতলী মধ্য থানার উদ্যোগে এক বর্ণাঢ্য গণসচেতনতামূলক মিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।
​উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৪ আসনের সম্মানিত সংসদ সদস্য জনাব সৈয়দ জয়নুল আবেদীন।
​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৪ আসনের সদস্য সচিব ও কদমতলী মধ্য থানা আমীর মুহাম্মদ মহিউদ্দিন এবং ৫৩নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জনাব মজিবর রহমান।
​সকালে মিছিলটি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ডেঙ্গু থেকে সুরক্ষায় নিজ নিজ ঘরবাড়ি ও চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়ে পথচারী ও সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। স্থানীয় জনগণের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে নেতৃবৃন্দ জানান।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর