পবিত্র সিরাতুন্নবী (সা.) ২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত কিরাত, হামদ-নাত ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৯ অক্টোবর শুক্রবার সকাল ৯টায় অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৪ আসনের সম্মানিত সংসদ সদস্য জনাব সৈয়দ জয়নুল আবেদীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যাত্রাবাড়ী থানা আমীর অধ্যক্ষ জাকির হুসাইন।
অধ্যাপক আব্দুল কাদের মিয়া-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর বর্ণাঢ্য জীবন ও আদর্শ থেকে শিক্ষা নিয়ে তা নিজেদের জীবনে বাস্তবায়নের আহ্বান জানান। পরে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেন।