[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

সিরাতুন্নবী (সা.) ২০২৬ উপলক্ষে কিরাত, হামদ-নাত ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
পবিত্র সিরাতুন্নবী (সা.) ২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত কিরাত, হামদ-নাত ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৯ অক্টোবর শুক্রবার সকাল ৯টায় অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৪ আসনের সম্মানিত সংসদ সদস্য জনাব সৈয়দ জয়নুল আবেদীন।
​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যাত্রাবাড়ী থানা আমীর অধ্যক্ষ জাকির হুসাইন।
​অধ্যাপক আব্দুল কাদের মিয়া-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
​অনুষ্ঠানে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর বর্ণাঢ্য জীবন ও আদর্শ থেকে শিক্ষা নিয়ে তা নিজেদের জীবনে বাস্তবায়নের আহ্বান জানান। পরে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।