শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আটঘরিয়ার গোপালপুরে মরহুমা খালেদা জিয়ার স্মরণে “নাইট ফুটবল প্রীতি ম্যাচ” অনুষ্ঠিত দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৫ ব্যাংককর্মীর ছকেই ৩৪ লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার ৬ দৌলতপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান ও অবৈধ জাল ধ্বংস রুহিয়ায় পাকা সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ সিরাতুন্নবী (সা.) ২০২৬ উপলক্ষে কিরাত, হামদ-নাত ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির সাথে ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ জয়নুল আবেদীনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে কদমতলী মধ্য থানার উদ্যোগে সচেতনতামূলক মিছিল ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত

আটঘরিয়ার গোপালপুরে মরহুমা খালেদা জিয়ার স্মরণে “নাইট ফুটবল প্রীতি ম্যাচ” অনুষ্ঠিত

মাসুদ রানা, আটঘরিয়া(পাবনা):
আপডেট সময়: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

‘মাদক ছেড়ে খেলতে চল’এই স্লোগানকে সামনে রেখে পাবনার আটঘরিয়া উপজেলার গোপালপুর তাঁতীপাড়া যুবসমাজের উদ্যোগে মরহুমা খালেদা জিয়ার স্মরণে নাইট ফুটবল প্রীতি ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) রাত ৮টায় উপজেলার গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে কাজী মারুফ তামীম ফুটবল একাদশের মুখোমুখি হয় শাহরিয়ার ফুটবল একাদশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও একদন্ত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান রানা।
প্রধান অতিথির বক্তব্যে হাবিবুর রহমান হাবিব বলেন, “যুব সমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলা ধুলার বিকল্প নেই। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে এবং পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বাড়ায়। এ ধরনের আয়োজন অব্যাহত থাকলে তরুণেরা ইতিবাচক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হবে।”
প্রধান বক্তার বক্তব্যে আতাউর রহমান রানা বলেন, “মরহুমা খালেদা জিয়ার স্মরণে এ ফুটবল প্রীতি ম্যাচের আয়োজন একটি মহতী উদ্যোগ। ‘মাদক ছেড়ে খেলতে চল’ স্লোগানকে বাস্তবে রূপ দিতে তরুণদের মাঠমুখী করতে হবে।
সমাজ থেকে মাদক দূর করতে পরিবার, সমাজ ও সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ ধরনের ক্রীড়া আয়োজন যুবসমাজকে সুস্থ ধারায় এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন আলম, যুগ্ম আহ্বায়ক আছিম উদ্দিন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও আতাইকুলা বিএনপির আহ্বায়ক রবিউল ইসলাম রবি। আটঘরিয়া পৌর বিএনপির সভাপতি আজহার আলী ও সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস।
এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটঘরিয়া পৌর বিএনপির সহ-সভাপতি আমজাদ হোসেন তুষার, বিশিষ্ট সমাজসেবক ইব্রাহিম খলিল বিশ্বাস, একদন্ত ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জহুরুল ইসলাম জহর এবং পাবনার জুয়েল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জুয়েল রানা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একদন্ত ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন একদন্ত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকবর হোসেন আকু। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন।
আয়োজক হিসেবে ছিলেন আসাদুল ইসলাম, বাচ্চু প্রামানিক, রায়হান প্রামানিক, বিশারত হোসেন, হেলাল উদ্দিন মিন্টু, জিলাল হোসেন, হারুন-অর-রশিদ, মমিন প্রামাণিক, মুক্তার প্রামাণিক, নাহিদ সরকার, মাহবুবুল আলম নাঈম, শিমুল হোসাইন, নওশাদ সরকার, রুবেল মোল্লা, ইরফান সরকার, মিঠু হোসেন, মামুন হোসেন, সেলিম হোসেন ও বাবু দেওয়ান।
আয়োজকেরা জানান, যুব সমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং এলাকায় সুস্থ বিনোদন ও পারস্পরিক সম্প্রীতির পরিবেশ গড়ে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে উৎসাহিত করতেও এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
এ উপলক্ষে স্থানীয় ফুটবল প্রেমী ও এলাকা বাসীকে মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করার আহ্বান জানান আয়োজকেরা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর