শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আটঘরিয়ার গোপালপুরে মরহুমা খালেদা জিয়ার স্মরণে “নাইট ফুটবল প্রীতি ম্যাচ” অনুষ্ঠিত দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৫ ব্যাংককর্মীর ছকেই ৩৪ লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার ৬ দৌলতপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান ও অবৈধ জাল ধ্বংস রুহিয়ায় পাকা সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ সিরাতুন্নবী (সা.) ২০২৬ উপলক্ষে কিরাত, হামদ-নাত ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির সাথে ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ জয়নুল আবেদীনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে কদমতলী মধ্য থানার উদ্যোগে সচেতনতামূলক মিছিল ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত

দৌলতপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান ও অবৈধ জাল ধ্বংস

মাসউদুর রহমান, দৌলতপুর(মানিকগঞ্জ):
আপডেট সময়: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬ (০৮ অক্টোবর – ২৯ অক্টোবর) সফল করার লক্ষ্যে মানিকগঞ্জের দৌলতপুরে যমুনা নদীতে এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে।
​অভিযানের নেতৃত্ব দেন দৌলতপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমানসহ মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
​মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, নদীর প্রজনন এলাকায় অভিযান চালিয়ে মাছের বংশবৃদ্ধিতে ক্ষতিকারক ৯,০০০ মিটার অবৈধ কারেন্ট জাল, ৪০টি চায়না দুয়ারি জাল এবং প্রায় ৩০০ গ্রাম ইলিশ মাছ জব্দ করা হয়। উদ্ধারকৃত জালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ লাখ ৩০ হাজার টাকা।
​পরবর্তীতে জব্দকৃত অবৈধ জালগুলো উপজেলা পরিষদ প্রাঙ্গণে সর্বসাধারণের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অন্যদিকে জব্দ করা ইলিশ মাছটি স্থানীয় এক অসহায় ও দরিদ্র ব্যক্তির মাঝে বিতরণ করা হয়।
​উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, জাতীয় মৎস্য সম্পদ রক্ষা ও ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নদীতে অবৈধ মৎস্য আহরণবিরোধী এমন কঠোর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর