ডেঙ্গু রোগ প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আজ শুক্রবার সকাল ৯টায় কদমতলী মধ্য থানার উদ্যোগে এক বর্ণাঢ্য গণসচেতনতামূলক মিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।
উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৪ আসনের সম্মানিত সংসদ সদস্য জনাব সৈয়দ জয়নুল আবেদীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৪ আসনের সদস্য সচিব ও কদমতলী মধ্য থানা আমীর মুহাম্মদ মহিউদ্দিন এবং ৫৩নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জনাব মজিবর রহমান।
সকালে মিছিলটি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ডেঙ্গু থেকে সুরক্ষায় নিজ নিজ ঘরবাড়ি ও চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়ে পথচারী ও সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। স্থানীয় জনগণের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে নেতৃবৃন্দ জানান।